বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসে বাংলাদেশের রাজধানী ঢাকা। অপরদিকে ভারতের রাজধানী দিল্লি আছে তালিকার দ্বিতীয় স্থানে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সারাবিশ্বের বাতাসের মানের সূচক নিরীক্ষণকারী আইকিউএয়ারে এই তথ্য জানানো হয়।
আইকিউ এয়ারে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়, যা অস্বাস্থ্যকর। অপরদিকে, দিল্লির একিউআই রেকর্ড করা হয় ১৮৯।
তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসিডোনিয়ার স্কোপিজে, পাকিস্তানের লাহোর ও ভারতের অপর শহর কলকাতা। এই শহরগুলোর একিউআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯।
আইকিউ এয়ারের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকা। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসের দূষণের মাত্রার ক্যাটাগরিতে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দূষিত এই বাতাসের প্রভাব সকলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা এতে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।










