spot_img
spot_img

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীতে পুলিশি অভিযানে হেরোইন-ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (০৫ ফেব্রুয়ারী) ভোর ৬টা থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম ১৬৭ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৮৮০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল এবং ২১৪৩৮ পিস ইয়াবা বড়ি। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ