রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৬২ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেনসিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২০০০ মিলি দেশি মদ ও ৪৬৮২ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।










