শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘গাজ্জা ওয়ার সিমেট্রি’ গুড়িয়ে দিয়েছে ইসরাইল

গাজ্জার বিশ্বযুদ্ধকালীন ইতিহাস মুছে ফেলতে ‘গাজ্জা ওয়ার সিমেট্রি’ গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজ্জার বিশ্বযুদ্ধকালীন ইতিহাস মুছে ফেলতে গাজ্জা ওয়ার সিমেট্রি নামে পরিচিত মিত্রবাহিনীর সেনা সদস্যদের কবরস্থান বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরাইল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয়দের সাক্ষ্য ও স্যাটেলাইট চিত্র থেকে এর প্রমাণ পাওয়া গিয়েছে।

এছাড়াও জানানো হয়, সিমেট্রিটি গাজ্জার আত-তুফাহয় অবস্থিত ছিলো। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ৩ হাজারের অধিক বিদেশী সেনার কবর ছিলো। ‘কমনওয়েলথ যুদ্ধ সমাধি কমিশন’ (সিডাব্লিউজিসি) এর রক্ষণাবেক্ষণ করতো।

স্থানীয়দের সাক্ষ্য ও স্যাটেলাইট চিত্রের বরাতে জানানো হয়, গাজ্জা ওয়ার সিমেট্রিতে থাকা বিশ্বযুদ্ধকালীন নিহত সেনাদের কবরের মাটির উপরের অংশ কেটে ফেলা হয়েছে। সারি সারি সমাধিস্তম্ভ সরিয়ে ফেলা হয়েছে। এর পরিবর্তে বিশাল মাটির বার্ম এখন এলাকাটিতে আধিপত্য বিস্তার করেছে, যা স্পষ্টতই ভারী যন্ত্রপাতি দ্বারা করা হয়েছে।

এছাড়াও বলা হয়, ২০২৩ সালের মার্চ মাসের স্যাটেলাইট রেকর্ডে সিমেট্রিতে ধ্বংসযজ্ঞের কোনো অস্তিত্ব ছিল না। তবে আগস্ট এবং ডিসেম্বরের ছবিতে দৃশ্যমান হয় যে, ইসরাইল স্থলে গণহত্যা অভিযান পরিচালনার সময় এই অমানবিক কাজ সংঘটিত করেছিলো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ