পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার (০৬ মার্চ) দুপুরে নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এই ঘোষণা দেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে, আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট। বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোটের বাহিরেও তিনি ৬টি ভোট পান। এর মাধ্যমেই নিজের প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখলেন ইমরান খান।
তবে ইমরানের কঠোর বিরোধীরা এ ভোটের ফলাফলকেও বরাবরের মতো বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন।











