spot_img
spot_img

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

শনিবার (৫ মার্চ) ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই মস্কোয় এ বৈঠকে মিলিত হন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসাইলের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্যই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেনেট।

গত বুধবার কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা চালায় রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে স্থানে নাৎসী গণহত্যার শিকার হয়েছিলেন ৩০ হাজার ইহুদি, সেই স্থানের কাছে ফের হামলা হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ইউক্রেনের ইহুদি ধর্মাবলম্বী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হিব্রু ভাষায় দেওয়া এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘সারা দুনিয়ার ইহুদিদের বলছি-এখানে কি ঘটেছে দেখতে পেয়েছেন? এই দৃশ্য দেখে আর চুপ করে না থাকা সারা পৃথিবীর লাখ লাখ ইহুদির জন্য গুরুত্বপূর্ণ। কারণ নীরবতাই নাৎসীবাদের জন্ম দেয়।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ