spot_img
spot_img

ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবার অভিযান শুরু হয়েছে: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তার অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ার সেনাদের ওপর হামলা অব্যাহত রাখে এবং তাদেরকে হামলা করা থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়। এ কারণে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সমর্থক পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেই তা লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, তার দেশের সেনারা গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের চারটি সুখোই-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে পড়ে যাতে বেসামরিক নাগরিকদের মৃত্যু না হয় সেজন্য রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ