spot_img
spot_img

আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিল রাশিয়া

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও ব্রিটেন যদি রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখে তাহলে দেশ দুটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হতে পারে।

সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই হুশিয়ারি উচ্চারণ করেন।

এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ব্রিটেন যে স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে তাকে সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক অবস্থা হিসেবে দাবি করেছে রাশিয়া।

দেশটি বলছে, এ ধরনের সংঘাত ঠেকানো কঠিন হয়ে যেতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সামরিক শক্তি বৃদ্ধির গতি বেড়েছে যা শুধু পরিস্থিতিকে অবনতিশীল করার ঝুঁকিই বাড়াবে। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে হুমকি সৃষ্টি হচ্ছে তার মোকাবেলায় সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ