spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে তিন হাজার ৯৮০ পিস ইয়াবা, ৭০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ