রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে নির্ধারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টায় তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার বেশ কিছুদিন ধরে থেমে থেমে জ্বর আসছে। এ জন্য চিকিৎসকরা তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img