আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান— এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তেহরান থেকে এএফপি জানায়, যুদ্ধ বন্ধে আমেরিকার প্রস্তাবের জবাব পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে ইরান, যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
খবরে বলা হয়, ‘দশ দফায় প্রণীত ওই জবাবে ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং সংঘাতের একটি চূড়ান্ত সমাধানের ওপর জোর দিয়েছে।’
এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন।











