spot_img
spot_img

মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর

হেফাজতে ইসলামের সদ্য সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাটহাজারী থানায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় ফয়েজীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার বিকেলে কক্সবাজারের চকোরিয়া থেকে মাওলানা জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ