spot_img
spot_img

হেফাজতের সদ্য সাবেক সহকারী প্রচার সম্পাদক মাওলানা ইয়াকুব ওসমানী গ্রেফতার

হেফাজতের সদ্য সাবেক সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বি. বাড়িয়ার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী (৪৪)-কে ফেনী জেলা থেকে গ্রেফতার করেছে বি. বাড়িয়া সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের কর্মসূচীতে বি. বাড়িয়ায় ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বি. বাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। তিনি ঘটনার পর থেকে আত্মগোপনে ফেনী চলে গিয়েছিলেন। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি জানান, মাওলানা গাজী ইয়াকুবকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ