spot_img

স্পিকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে আজ তার সংসদ সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে,সাক্ষাৎকালে তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, সংসদীয় গনতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, কোভিড পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সৌন্দর্যের প্রশংসা করে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। এসময়, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ়ীকরণের আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বাংলাদেশ হতে জনশক্তি রপ্তানি ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। এসময় সংসদ সচিবালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ