spot_img

কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হওয়ার জন্য নয় বা কারও বি টিম হওয়ার জন্য কাজ করে না জাতীয় পার্টি। দেশ ও জনগণের জন্য কাজ করছে জাতীয় পার্টি।

শনিবার (০৬ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, দেশে যারা গণতন্ত্র নিয়ে বড় কথা বলেন; তারা নির্বাচনে জনগণের ভোটের অনীহার অবস্থা সৃষ্টি করেছে। সেই সঙ্গে কারও ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য নয়। দেশ ও জনগণের জন্য কাজ করছে জাতীয় পার্টি।

তিনি বলেন, আওয়ামী লীগ- বিএনপির ইতিহাস একই। ক্ষমতায় থাকলে সংবিধানের কথা বলে নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়ে শাসন করে তারা।

তিনি আরও বলেন, করেন জাতীয় পার্টি কারও বি টিম হওয়ার জন্য না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের জন্য কাজ করে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ