spot_img
spot_img

কর্তৃপক্ষের নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসানো যাবে না

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কর্তৃপক্ষ নির্ধারিত স্থানের বাইরে যত্রতত্র পশুর হাট বসানো যাবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বুধবার (৬ মে) গাবতলী হাট ও টার্মিনালে প্রবেশের নতুন সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু ঘিরে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটবে না। আমরা সরকারের পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির পশু আনা-নেওয়া করবে, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় কঠোরভাবে দমন করবে।

তিনি বলেন, হাটে ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন এবং রাস্তায় কোনো যানজট না হয়, বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, প্রতি বছরই এই হাটে পশু কেনা-বেচা এবং আনা-নেওয়াকে কেন্দ্র করে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। ফলে ঢাকা থেকে শহর বা গ্রামমুখী মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় গাড়ির শিডিউলসহ সব ক্ষেত্রে বিঘ্ন ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ