spot_img

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে মুহাম্মাদ আবদুল মোত্তালিব (৫৮) নামের আরও এক বাংলাদেশির হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

মুহাম্মাদ আবদুল মোত্তালিব গত ৪ জুলাই মক্কায় মারা যান। এর মধ্য দিয়ে মক্কায় ১১ জন এবং মদিনায় দুজনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে পুরুষ নয় জন এবং নারী চার জন।

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) রাতে মক্কার বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুহাম্মাদ আবদুল মোত্তালিব নওগাঁর বাসিন্দা।

এদিকে, আজ বুধবার (৬ জুলাই) সকাল পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ