spot_img
spot_img

মালিতে বোমা হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শান্তিরক্ষী। মালির উত্তরাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (৬ জুলাই) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা বলছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সম্প্রতি নিরাপত্তাহীনতা বেড়েছে। কারণ দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো আক্রমণ বাড়িয়েছে এবং বহু এলাকা দখল করেছে। গত মাসে মালির মোপ্তি অঞ্চলের দিয়াল্লাসাগৌ, দিয়াওয়েলি এবং ডেসাগৌ গ্রামে ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহৎ দেশ মালি খুবই দরিদ্র। ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী গত ৯ বছর ধরে দেশটিকে স্থিতিশীল করার চেষ্টা করলেও অভ্যন্তরীণ সহিংসতা মোকাবিলায় মালি এখনও কার্যত সংগ্রাম করে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ