spot_img
spot_imgspot_img

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও একজনের মাথার খুলি ও বুকের হাড়ের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএম ডিপোর টিনশেডের সংস্কার কাজ করছেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে কাজ করতে গিয়ে মাথার খুলি ও বুকের হাড় দেখতে পান শ্রমিকরা। এরপর আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে সেগুলো উদ্ধার করি। এগুলোর সুরতহাল করা হচ্ছে। এরপর সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা এটিকে আলাদাভাবে একজনের মৃত্যু হিসেবে ধরছি। তবে ডিএনএ টেস্ট করার পর পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ