spot_img
spot_img

অষ্ট্রেলিয়ার উপকূল থেকে ঘরবাড়ি ছেড়েছে হাজার হাজার লোক

বন্যার কারণে অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলের হাজার হাজার বাসিন্দা বুধবার তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ অষ্ট্রেলিয়ার বৃহত্তম এ নগরীর উত্তরাঞ্চলে নতুন বন্যার সতর্কতা জারি করেছে।

রাজ্যের প্রধানমন্ত্রী ডোমিনিক পেরোটেট বলেন, এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এখনও অনেক দেরি।
সিডনিতে সপ্তাহান্তে বন্যার শুরুর পর থেকে জরুরি সেবার লোকজন একশ’টিরও বেশি স্থানান্তরের নির্দেশ জারি করেছে।
মোট ৮৫ হাজারেরও বেশি লোকজনকে অবিলম্বে তাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ অথবা প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সিডনির পশ্চিমাঞ্চলে নদীর পানি উপচে বিস্তৃত এলাকা ভেসে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের আশ্বাস দেন।
ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ