spot_img
spot_img

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি শহীদ

পশ্চিম তীরের জেনিন শহরের কাছে রবিবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী অতর্কিত হামলা চালিয়ে গাড়িতে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। জেনিনের দক্ষিণ-পশ্চিমে আরাবা শহরের কাছে একটি রাস্তায় হত্যাকাণ্ড ঘটে।

ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গাড়িতে কয়েক ডজন গুলি করে এবং ভেতরে থাকা তিনজনকে হত্যা করে। এরপর তারা চিকিৎসকদের হামলার শিকারদের কাছে পৌঁছতে বাধা দেয় এবং হামলার শিকার গাড়িটি আটকে রাখে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ