spot_img

প্রায় ৫ বছর ধরে ব্লক ইনসাফের ওয়েবসাইট; খুলে দেওয়ার দাবি সম্পাদকের

২০২০ সালের এপ্রিল মাসে দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা insaf24.com ইনসাফকে ব্লক করে দেয় শেখ হাসিনার সরকার।

পরিবর্তে insaf24.net নামে নতুন ডোমেইনে ওয়েবসাইট চালু করা হলেও ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের দুইদিন আগে ৫ জানুয়ারি insaf24.net সাইটটিও শেখ হাসিনার সরকার ব্লক করে দেয়।

সোমবার (৫ আগস্ট) রাত থেকে দেশের কিছু কিছু ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে ইনসাফের ওয়েবসাইটগুলোতে প্রবেশ  করা গেলেও এখনো মোবাইল ইন্টারনেট থেকে প্রবেশ করা যাচ্ছে না।

ইনসাফের সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার অবিলম্বে পত্রিকার ওয়েবসাইট দুইটি চালু করে দেওয়ার দাবি জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ