spot_img

জনগনের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন চলতেই থাকবে: জামায়াত আমির

জগনের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, কাউকে অসম্মান নয়, আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো সরকারের হাতে তুলে দিতে চাই। তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেব। কিন্তু ব্যর্থ হলে আমরা বসে থাকব না। আন্দোলনের পর আন্দোলন, কর্মসূচির পর কর্মসূচী চলতেই থাকবে।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রাকালে পুলিশের বাধার মুখে পড়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আজ শুধু ঢাকা নয়, সারাদেশেই একই কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম,লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ(বীর বিক্রম), জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ,জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ