spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানের নায়ক তারেক রহমান: বিএনপি নেতা আলাউদ্দিন

গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি রচনা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস ‘ফ্যাসিস্ট হাসিনার ভাতের হোটেলে’ গিয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল বলে মন্তব্য করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

তিনি বলেন,অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি একদিনে তৈরি হয়নি। নির্বাসিত থেকেও সক্রিয় ছিলেন তারেক রহমান। তিনিই সেই পটভূমি রচনার প্রধান নায়ক।

বুধবার (৬ ‍আগস্ট) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আলাউদ্দিন সরকার বলেন, এনসিপির কয়েকজন নেতা আপত্তিকর ও বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কুৎসিত আক্রমণ রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার পরিপন্থী। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নাহিদ-হাসনাতরা ডিবি হারুনের হোটেলে ভাত খেয়ে দেশ ও জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। তারা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পরিচালিত সেই ভাতের হোটেল বন্ধ হওয়ার দিন।

তিনি আরও বলেন, এনসিপি নেতারা খালি কলসি বাজাচ্ছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবারকে নিয়ে অশ্রাব্য ভাষায় গুরুতর কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং এনামুল হক বাচ্চু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ