spot_img

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এখনও বিশ্বের কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে। চলতি মাসে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে ২ কোটি সিনোফার্মের এবং বাকিটা ফাইজারের টিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ