spot_img

করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২,৭১০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৬২৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৭১০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ৭৯৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৫৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯০ লাখ ৯১ হাজার ৬১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ