spot_img

বঙ্গবন্ধুর খুনি হিসেবে জিয়ার মরণোত্তর বিচার করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনি হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

তিনি বলেন, বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ ১৮টি নিষ্পাপ প্রাণকে যারা হত্যা করেছে তাদের মূল মদদদাতা, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রধান কুশীলব এবং পরবর্তীতে তথাকথিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার বাংলার মাটিতে
করা হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন গুপ্তঘাতক, পাকিস্তানের দালাল ও একজন খুনী। তাই তার নামে রাষ্ট্রের টাকায় কোনো জাদুঘর থাকতে পারে না। এ জন্য চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজে জিয়ার নামে নামকরণ করা জাদুঘর সরিয়ে ফেলা হবে। সেই ভবনকে পুনরায় সার্কিট হাউজে পরিণত করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ