spot_img
spot_img

মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব হতে যাচ্ছেন আফগানের প্রতিরক্ষামন্ত্রী

কয়েকদিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। সংগঠনটি পুরো আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির প্রতিটি প্রদেশে গভর্নর, জেলা ও প্রদেশ জেলা গভর্নর এবং পুলিশ চীফ নিয়োগ করেছে। এছাড়াও কেন্দ্রীয়ভাবে একাধিক মন্ত্রী নিয়োগ করেছে। এর মধ্যে তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে আফগানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) তালেবানের শীর্ষ কয়েক নেতার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এদিকে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালেবানের আগের আমলের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে নিয়োগ করা হচ্ছে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সিরাজউদ্দিন হাক্কানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া তালেবানের গঠিত হতে যাওয়া সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে আগে মনোনয়ন দেওয়া হলেও তা পরিবর্তন করে তালেবান সরকারের মনোনীত প্রেসিডেন্ট ও সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাহবারি শুরার দীর্ঘ ২০ বছরের প্রধান মোল্লা হাসান আখুন্দ এর মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ