চীন-ভারতসহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। ভস্তক-২০২২ নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর।
দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার সের্গেভস্কি সামরিক রেঞ্জে আজ এ মহড়া পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রুশ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভালেরি গেরাসিমভ উপস্থিত ছিলেন।
ভালেরি গেরাসিমভের তত্ত্বাবধানে এ যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার সঙ্গে চীন, ভারত, লাওস, মঙ্গোলিয়া, সিরিয়া ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ অংশ নিয়েছে। চলমান মহড়ায় ৫২ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছে।
সূত্র : পার্সটুডে











