spot_img
spot_imgspot_img

আফগানিস্তান-আমেরিকা সম্পর্ক জোরদারে মুত্তাকী-খলিলজাদ বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ও আফগানিস্তানবিষয়ক আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক যোগাযোগ বিস্তারের বিষয়ে আলোচনা করেছেন।

শনিবার অনুষ্ঠিত বৈঠকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন খাতের সুযোগ এবং আফগানিস্তান-আমেরিকা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা দুই পক্ষের মধ্যকার সম্পর্ক ও সম্পৃক্ততা আরও বিস্তৃত করতে সহায়ক হতে পারে।

বৈঠকে মাওলানা আমির খান মুত্তাকী বলেন, স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্বনির্ভরতার ক্ষেত্রে আফগানিস্তান অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে আফগানিস্তানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জালমে খলিলজাদ আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং পুনর্গঠনের ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশটি উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্বনির্ভরতার ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক শক্তিশালী করা এবং দুই পক্ষের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা এগিয়ে নেওয়ার বিষয়ে নিজের মতামতও তুলে ধরেন খলিলজাদ।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ