spot_img

সাম্প্রদায়িক অপশক্তি দূর করতে মুক্তিযুদ্ধ হয়েছিল: তথ্যমন্ত্রী

সমস্ত সাম্প্রদায়িক অপশক্তি দূর করতে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৬ অক্টোবর) ভোরে রাজধানীর বনানীর খেলার মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, সব ধর্মের মহিমা মানুষের কল্যাণ। সেটি ধরে পৃথিবী চললে সুন্দর হতো।

তিনি বলেন, ধর্মের কারণে হানাহানির সৃষ্টি হয়। ধর্মের অপব্যবহার পরিহার করলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে, মঙ্গলময় হবে পৃথিবী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ