রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক। যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং শাস্তি দেবো, যাতে করে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।
বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাধিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, একজন লোক মারা যাক, এটা আমরা চাই না। একজন মারা গেছেন এবং আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি। তিন জন ধরা পড়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে— মহিবুল্লাহ রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। কোনও কোনও লোক হয়তো এটি পছন্দ করেনি। এটি খুব দুঃখজনক। ক্যাম্পে যে সব রোহিঙ্গা আছেন, তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তা দিচ্ছি।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে— এখানে অস্ত্র আসছে এবং এ বিষয়ে আমরা শক্ত অবস্থান নিয়েছি। প্রয়োজনে যা যা দরকার, সবকিছুই আমরা করবো।
রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পালিয়ে যাবে না কেন, এটি তো তাদের দেশ না। তারা যেতে চাইছে যাক। আমরা তো তাদের দাওয়াত দিয়ে আনিনি।











