spot_img
spot_img

দায়েশের ৪ সদস্যকে আটক করেছে আফগান সরকার

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকা থেকে চার দায়েশ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির সরকার।

বুধবার (৬ অক্টোবর) আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে তালেবান কাবুল প্রদেশে একটি অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে বিভিন্ন নথি ও অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

এদিকে বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় দুই তালেবান যোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে। জালালাবাদের পূর্বাঞ্চলের একটি সবজি বাজারে তালেবানের টহলদারির সময় অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালালে তারা নিহত হয়। আহত হন আরও তিন জন বেসামরিক নাগরিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ