spot_img

অর্থপাচারের অভিযোগ; দুদকের নজরদারিতে ড. ইউনূস

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গতিবিধির ওপর কড়া নজরদারি বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটির বেশি টাকা আত্মাসাতের অভিযোগে গত ৩০ মে ড. মুহাম্মাদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গ্রামীণ টেলিকমের কর্মীদের অভিযোগের ভিত্তিতে করা হয় এ মামলা।

তদন্তের প্রয়োজনে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে গত ৫ অক্টোবর দুদকে জিজ্ঞাসাবাদ করা হয় ড. ইউনূসকে। তবে, তিনি বিদেশে গিয়ে তদন্ত কাজ ব্যহত করতে পারেন- এমন আশঙ্কা দেখা দিলে আদালতের কাছে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবে দুদক।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, বিদেশে পালিয়ে যাওয়া বা আত্মগোপনের একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেরকম হলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আদালতের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। তদন্ত কর্মকর্তা যখন যে বিষয়টি প্রয়োজন, সেটি আইন মোতাবেক পদক্ষেপ নেবেন।

ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলছেন, দুদকের তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। তিনি বলেন, আমি ড. ইউনূসের আইনজীবী হিসেবে দুদকে গিয়েছি এবং আইনের সকল ব্যাখ্যা তদন্তকারীকে দিয়েছি।

দ্রুত তদন্ত কাজ শেষ করে, মামলার সত্যতা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দুদক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ