ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছে, জ্বালানি তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন।
শনিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তারা যান। বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তারা।
এর আগে পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালের সঙ্গে দেখা করতে যান ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সদস্যরা।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।











