spot_img
spot_img

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার করল পরিবহণ মালিক সমিতি

জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে এই সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে। সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে একটি পক্ষ। সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। কেউ প্রত্যাহার করলে এ বিষয়ে আমরা কিছু জানি না। এখনও কোনো সিদ্ধান্ত পাইনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ