spot_img

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার : আপিলের অনুমতি পেলেন রাষ্ট্রপক্ষ

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের (লিভ টু আপিল) অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলেও আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আপাতত পূর্বানুমতি ছাড়া সরকারী কর্মচারীদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষের করা লিখ টু আপিল আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মাদ খুরশীদ আলম খান ও মনজিল মোরসেদ।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। আদালত আপিল করার অনুমিত দিয়েছেন। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন। ফলে সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান আপাতত বহাল থাকলো।

তিনি বলেন, এখন আপিল বিভাগের রায়ের ওপর নির্ভর করবে, এ আইন থাকবে কি না। যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হবে, ততক্ষণ ধরে নিতে হবে আইনটি বহাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ