spot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ৩ দিনের রিমান্ডে

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদুকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম।

অন্যদিকে, দুদুর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন বিএনপির আইনজীবীরা। শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

এর আগে, রোববার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ