spot_img
spot_img

গণমাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখবে ইমারাতে ইসলামিয়া: মাওলানা খোবাইব

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনের জবাবে আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখবে ইমারাতে ইসলামিয়া। পাশাপাশি দেশের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যম খাতকে নিয়মের আওতায় আনতে কাজ করছে মন্ত্রণালয়।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা খোবাইব গুফরান বলেন, সাংবাদিকতা-সংক্রান্ত বিষয়ে কোনো সাংবাদিক বা গণমাধ্যম প্রতিষ্ঠান সমস্যার মুখে পড়েছে, এমন কোনো ঘটনা মন্ত্রণালয়ের জানা নেই। তবে গণমাধ্যমের কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তা সমাধান করা হয়।

তিনি আরও বলেন, দেশের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আফগানিস্তানের গণমাধ্যম খাত পরিচালনা করাই তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের লক্ষ্য।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ