গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন। মৃতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫৫) ও সদর উপজেলার আমেনা খাতুন (৭০)।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে একজন করোনা পজিটিভ হন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় আরও ৮জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ নমুনা পরীক্ষা করা হয়।











