spot_img

দেশে নতুন করে আরও ১০ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত

দেশে আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট ওমিক্রনে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ জনে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) নতুন ১০ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে।

ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভ (আইদেশি) ওমিক্রন আক্রান্ত ওই ১০ ব্যক্তির তথ্য প্রকাশ করেছে।

জিআইএসএআইডি জানায়, আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে এসব রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তবে যাদের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে, তাদের কারও ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের কোনও তথ্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ