spot_img

এ সরকার জনগণ ও গরিব-দুঃখী মানুষের সরকার: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, এ সরকার জনগণ ও গরিব-দুঃখী মানুষের সরকার। এ সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়-দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আমরা কাজ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ