spot_img

প্রেসিডেন্টের সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না: আ স ম আব্দুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোন গ্যারান্টি বা সমাধান নয়। ফলে, বাস্তবতার প্রেক্ষিতে মহামান্য প্রেসিডেন্টের সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না। এ ধরনের অর্থহীন সংলাপ রাষ্ট্রপতির মর্যাদা সুরক্ষার উপযোগীও নয়।

শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আ স ম আব্দুর রব বলেন, সংলাপ নির্বাচন কমিশন নিয়ে নয়, সংলাপ হতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এখন অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রশ্নে প্রেসিডেন্ট, সরকার, নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত। যারা সংবিধান লঙ্ঘনকারী তাদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত।

তিনি বলেন, বিদ্যমান নির্বাচন কমিশন বর্তমান প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত। কিন্তু এই কমিশন চরম পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ‘দিনের ভোট রাতে’ সম্পন্ন করে সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ