spot_img

নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে আওয়ামী লীগের দরজা বন্ধ: আব্দুর রহমান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আপনারা বলেছেন নির্বাচনে ভোটও আছে, ভয়ও আছে। আমি পরিষ্কার বলতে চাই- ভোটের মাঠে যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিবে, তাদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ, গণভবনের দরজা বন্ধ। আপনার নৌকার বিজয় নিশ্চিত করুন। আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব নেত্রী নিজ হাতে নিবেন।

শুক্রবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ভোটের মাঠে কেউ যদি নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নৌকার ভোটে বাধা সৃষ্টি করে, নৌকা মার্কায় হাত দেয়। আপনারা ব্যালেট পেপারের মাধ্যমে তাদের বিরুদ্ধে নৌকার চূড়ান্ত বিজয় উপহার দিবেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন বিষয়ে নেত্রীর সাথে আমার এবং জাহাঙ্গীর কবির নানকের কথা হয়েছে। নেত্রী বলেছেন- আমার কাছে খবর আছে, এক ভোট, দুই ভোট নয়, এক হাজার দুই হাজার ভোট নয়, নারায়ণগঞ্জে আমার আইভী লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর করিব নানক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ