ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে নেতানিয়াহুর বাসভবনের সামনে শত শত মানুষ জমায়েত হয়ে এই বিক্ষোভ করেন।
এদিকে, বিগত সাত মাস ধরে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। তাদের দাবি, নেতানিয়াহু দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীন প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
উল্লেখ্য, ঘুষ নেওয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আগামী ২৩ মার্চের নির্বাচন সামনে রেখে এরকম নানা সমস্যায় জর্জরিত তিনি।










