রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ব্যতিক্রমী নাশিদ মাহফিলের আয়োজন করে সাড়া ফেলেছে মাদরাসাতুন নূর

রাজধানীর মোহাম্মদপুর এর বসিলায় মাদরাসাতুন নূরের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন এলাকায় সাড়া ফেলেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বসিলায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি মাদরাসাতুন-নূর সংশ্লিষ্ট যুবক, তরুণ আলেম ওলামা এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এমন সুন্দর আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে সুস্থ সংস্কৃতির দিকে কার্যকরভাবে আহ্বান জানানো হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া ও অভিনন্দন জানান এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী হাফেজ এমদাদুল্লাহ। নাশিদ পরিবেশন করেন গাজী আনাস রৌশন, আহমদ আব্দুল্লাহ, আবু উবাইদা, মাহমুদ হুজাইফা, আব্দুল মুমিন জোয়ারদার, মুশফিক বিন জামাল, কাজী মাশকুর এলাহী প্রমুখ।

নাশিদ মাহফিলে মাদরাসাতুন নূরের পরিচালক মুফতী ফয়জুল্লাহ বলেন, তারা চান নতুন প্রজন্ম শুধু শিক্ষিতই নয়, বরং সুস্থ সংস্কৃতির মাধ্যমে শুদ্ধ ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠুক। তিনি আরও বলেন, এই নাশিদ মাহফিল কেবল একটি অনুষ্ঠান নয়, বরং দ্বীনি মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম। সবাইকে সঙ্গে নিয়ে কল্যাণময় সমাজ গড়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

ব্যতিক্রমী এই নাশিদ মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলো মেহফিলিস্তান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ