spot_img
spot_img

দামেস্কে বোমা হামলা চালিয়েছে ইসরাইল

দক্ষিণ সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সোমবার (৭ মার্চ) সকালে এ হামলা চালানো হয়।

সংস্থাটি বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তবে বোমা হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংস্থাটি টেলিগ্রামে তার অফিসিয়াল চ্যানেলে দামেস্কের আকাশসীমায় প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দেখানো ছবি প্রকাশ করেছে।

কয়েক বছর ধরে সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিরিয়ার সামরিক ঘাঁটি ছাড়াও ইরানি মিলিশিয়া এবং লেবানিজ হিজবুল্লাহকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলা আরো তীব্র হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি, রাজধানী দামেস্কের চারপাশে ইসরায়েলি বিমান হামলায় তিন সিরীয় সেনা নিহত হয়।

শুধুমাত্র ফেব্রুয়ারিতেই সিরিয়ায় চারটি ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

সূত্র : আল আরাবিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ