পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে। আমরা বিজয়ের জাতি। আমরা অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না।
সোমবার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার জন্য বড় শক্তি নয়, অন্যান্য স্বাধীনতাকামী লোকদের জন্যও বড় রকমের অনুপ্রেরণা।
এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










