spot_img
spot_img

বিশ্বব্যাপী অশান্তির মূল কারণ কুরআন থেকে দূরে সরে যাওয়া: ড. খালিদ হোসেন

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী অশান্তির মূল কারণ হচ্ছে মুসলমানরা মহাগ্রন্থ আল কুরআন এর শিক্ষা থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মোহে পড়ে থাকা।অথচ কুরআনই হচ্ছে মানবজাতির সংবিধান। সঠিক পথের দিশা দানকারী মহাগ্রন্থ।

সোমবার (৭মার্চ) চট্টগ্রাম মিরসরাই বিশুমিয়ার হাট নূরানি ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্যে এ সব কথা বলেন।

ড.খালিদ হোসেন আরো বলেন, যখন বিধর্মীরা পবিত্র কুরআন গবেষণা করে, ইসলামের সুমহান আদর্শে অভিভূত হয়ে ইসলামকেই শান্তির ঠিকানা হিসেবে বেছে নিচ্ছে তখন আমরা সেই কুরআনকে ছেড়ে শান্তির আশায় বিধর্মীদের পদঙ্ক অনুসরণ করছি।

তিনি বলেন,মুসলমানদের মধ্যে সামান্য ইখতিলাফ থাকতে পারে কিন্তু পরস্পর আমরা ভাই ভাই।মুসলমানদের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মাদরাসার পরিচালক ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন চট্টগ্রাম বাবুনগর মাদরাসার মুহতামিম আমীরে হেফাজত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী,মাওলানা ড. শহিদুল্লাহ উজানি ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ড. নুরুল আবছার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ