spot_img

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৬ মার্চ) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৮৫১১ পিস ইয়াবা, ৮ বোতল দেশিমদ, ৯০ বোতল ফেন্সিডিল, ৪৪ গ্রাম হেরোইন ও ৮ কেজি ২১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ